ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৬ জুলাই

রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ জুলাই দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এই নতুন তারিখ নির্ধারণ করেন।

আসামিপক্ষের আইনজীবীরা জানান, মামলার অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ থেকে শুনানির সময় চেয়ে আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ঘোষণা করেন। ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ এবং জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীতে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: দুই ভবন মালিককে জরিমানা

ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৬ জুলাই

আপডেট সময় : ০২:৩৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬