ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ইমদাদুল ও সম্পাদক সাইফুল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সদস্যদের সরাসরি ভোটে মো. ইমদাদুল হক মিয়াজী সভাপতি নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে সদস্যদের পরামর্শ অনুযায়ী মো. সাইফুল ইসলামকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াছিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান এবং সংগঠনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার নির্দেশ দেন। নবনির্বাচিত সভাপতির দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীতে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: দুই ভবন মালিককে জরিমানা

ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ইমদাদুল ও সম্পাদক সাইফুল

আপডেট সময় : ০২:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬