ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ: ফ্রান্সে প্রাণহানি ও জরুরি সতর্কতা

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের জনজীবন। ফ্রান্স, স্পেন, ইতালি ও জার্মানিসহ বেশ কিছু দেশে তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ফ্রান্সে অতিরিক্ত গরম থেকে বাঁচতে নদী ও জলাশয়ে গোসল করতে নেমে গত কয়েক দিনে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৩ বছরের এক কিশোরীও রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে ফরাসি প্রশাসন।

তীব্র দাবদাহের কারণে পর্যটন নগরী প্যারিসের আইফেল টাওয়ার নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া বিশ্ববিখ্যাত ল্যুভ জাদুঘরও তাদের দর্শনার্থী প্রবেশের সময় কমিয়ে এনেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, জুন মাসের ইতিহাসে এবারই সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার রাতে ফ্রান্সে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির ইতিহাসে উষ্ণতম রাত হিসেবে চিহ্নিত হয়েছে।

ফ্রান্সের পাশাপাশি প্রতিবেশী দেশ স্পেনেও তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতালির ১৫টি শহরে জারি করা হয়েছে লাল সতর্কতা। প্রচণ্ড গরমে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে দিনের নির্দিষ্ট সময়ে কৃষি ও নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রোম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপের এই চরম আবহাওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি: রোনালদোর চোখে ‘যোগ্য কেবল মেসিই’

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ: ফ্রান্সে প্রাণহানি ও জরুরি সতর্কতা

আপডেট সময় : ১০:০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬