ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের, প্রয়োজনে টোল আদায়ের হুঁশিয়ারি

ইরানের সঙ্গে সমঝোতায় না পৌঁছালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিস্থিতি অনুকূলে না থাকলে এই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি ইরানের আঞ্চলিক মিত্র ও সুইজারল্যান্ডে আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদের প্রতি কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র এই প্রণালির ‘অভিভাবক’ হিসেবে ভূমিকা রাখতে পারে। বিশ্ববাজারে সরবরাহকৃত তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, যার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, ইরানি কর্মকর্তাদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে পরিস্থিতি আরও জটিল হলে তারা নিজ দেশে ফেরার সুযোগও হারাবে।

এর আগে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ও সমঝোতা বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে ইরান এই জলপথ বন্ধের হুমকি দিয়েছিল। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান, হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানের অস্তিত্ব সংকটে পড়বে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লেবাননে অস্থিরতা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এর অন্যথা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে পুলিশের চিরুনি অভিযান

হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের, প্রয়োজনে টোল আদায়ের হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬