ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করে, তবে দেশটি অস্তিত্ব সংকটে পড়বে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান এমন কোনো পদক্ষেপ নিলে ইরানি প্রতিনিধিদলের পক্ষে আর নিজ দেশে ফিরে যাওয়া সম্ভব হবে না। সুইজারল্যান্ডে আলোচনায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি এই কড়া বার্তা দেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ নেবে এবং প্রয়োজনে সেখান দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করবে। ইরানের সামরিক নেতৃত্ব সম্প্রতি লেবাননে ইসরাইলি কর্মকাণ্ড এবং মার্কিন নীতির প্রতিবাদে এই প্রণালি বন্ধের হুমকি দেওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানালেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও ইঙ্গিত দিয়েছেন যে, পরিস্থিতি আরও অবনতি ঘটলে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক ব্যবস্থা নিতেও দ্বিধা করবে না ওয়াশিংটন। তিনি যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে উল্লেখ করে এই অঞ্চলের তেলের বাজারের ওপর নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন।
রিপোর্টারের নাম 























