ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লু শনাক্ত: আতঙ্কিত নয় প্রশাসন

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ স্ট্রেইন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির কৃষিমন্ত্রী জুলি কলিন্স শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় ব্রাউন স্কুয়া নামক সামুদ্রিক পাখির দেহে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। জাতীয় বিজ্ঞান সংস্থা পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

অসুস্থ আরেকটি পাখি, জায়ান্ট পেট্রেলের নমুনায়ও সম্ভাব্য সংক্রমণের লক্ষণ দেখা গেছে। এর আগে, অস্ট্রেলিয়া বিশ্বের একমাত্র মহাদেশ ছিল যেখানে এইচ৫ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়নি। এই ভাইরাস হাঁস-মুরগি ও বন্য পাখির জন্য অত্যন্ত ক্ষতিকর।

কৃষিমন্ত্রী কলিন্স বলেন, ‘বিশ্বজুড়ে এইচ৫ বার্ড ফ্লুর বিস্তার বিবেচনায় এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত না হলেও হতাশাজনক।’ তবে তিনি আশ্বস্ত করেছেন যে, বর্তমানে কোনো ব্যাপক মৃত্যুর ঘটনা বা পোল্ট্রি খামারে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে রোগটির বিস্তার রোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের অধিকার আদায়ে টালবাহানা নয়: এমপি সাঈদ আল নোমান

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লু শনাক্ত: আতঙ্কিত নয় প্রশাসন

আপডেট সময় : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬