ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত, নিহত ৫

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর শনিবার দক্ষিণ লেবাননে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন গত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নাবাতিয়াহ এলাকায় ধারাবাহিক হামলা চালিয়েছে, যার ফলে আবাসিক ভবন ও বাড়িঘর ধ্বংস হয়েছে।

একজন মার্কিন কর্মকর্তার তথ্যমতে, শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। ওই কর্মকর্তা জানান, শুক্রবার বিকেল ৪টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের অধিকার আদায়ে টালবাহানা নয়: এমপি সাঈদ আল নোমান

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত, নিহত ৫

আপডেট সময় : ০৯:১২:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬