নোয়াখালীর চাটখিল উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ রামনারায়নপুর গ্রামের আজম উদ্দিনের বাড়ির পাশে পুকুরে খেলতে গিয়ে তারা ডুবে যায়। নিহত দুই বোন হলো আব্দুল মান্নানের মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)।
পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা অন্য কাজে ব্যস্ত থাকায় তারা দুই বোন বাড়ির পাশের পুকুরে খেলতে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 























