যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননে ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে লেবাননে যুদ্ধবিরতির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের শক্তিশালী ইরান-সমর্থিত মিলিশিয়া ও রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরাইল একটি গুরুতর হুমকি হিসেবে দেখে। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশের অভ্যন্তরে ব্যাপক চাপের মধ্যে রয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা বাধাগ্রস্ত হলেও ইসরাইল লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখতে পারে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার সম্প্রতি জানান যে, তার দেশ অবিলম্বে যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং লেবাননে সকল আক্রমণাত্মক অভিযান স্থগিত করেছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে থাকবে এবং তেলআবিব তার নিরাপত্তার বিষয়ে কখনো আপস করবে না।
তবে, গোয়েন্দা প্রতিবেদনে এই অভিযান স্থগিত রাখার প্রতিশ্রুতি কতদিন টিকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























