ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ এক চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলনকে (৫৩) গ্রেপ্তার করেছে। গত শুক্রবার উপজেলার ত্রিমোহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মিলন উপজেলার পেওরাইট গ্রামের শামসুদ্দিন ও মিনারা দম্পতির ছেলে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন বিকেলে মিলন এক বিধবা নারীকে (৩৭) সিঙ্গাপুর পাঠানোর প্রলোভন দেখিয়ে তারগাঁও মেডিকেল মোড়ে দেখা করতে বলেন। সেখানে পৌঁছানোর পর মিলন তাকে একটি অটোরিকশায় তুলে নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকে উৎপেতে থাকা আরও কয়েকজনের সঙ্গে মিলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগী নারী আহত অবস্থায় রাতভর বিভিন্ন স্থানে আশ্রয় নেন এবং পরদিন সকালে থানায় এসে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে আরও জানা যায়, ভুক্তভোগী নারী জীবিকার সন্ধানে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় মিলন তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ক্লিনার ভিসায় চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তিন লাখ টাকা দাবি করেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত প্রধান আসামি মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে নকআউটের পথে মেক্সিকো, যুক্তরাষ্ট্রের; হাইতি ও তুরস্কের বিদায় নিশ্চিত

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত

আপডেট সময় : ১১:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬