ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

রেকর্ড গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নারী দলের ঐতিহাসিক জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এক আসরে দুটি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ২৩ রানের জয় তুলে নিয়ে এই ঐতিহাসিক অর্জন সম্ভব হয়েছে। ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটাররা বাংলাদেশের স্পিনারদের সামনে দাঁড়াতে পারেনি। নাহিদা আক্তার ও সানজিদা খাতুন প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন।

এর আগে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে জয়লাভ করেছিল। মাত্র তিন ম্যাচ খেলে দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে রয়েছে। সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। অন্যদিকে, টানা তিন ম্যাচ হেরে পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে।

সাউদাম্পটনে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ৮ উইকেটে ১০০ রান তুলতে সক্ষম হয়। পাকিস্তানের ওপেনার মুনিবা (২৫) এবং ফিরোজা (২৩) কিছুটা প্রতিরোধ গড়লেও অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। বাংলাদেশের পক্ষে নাহিদা ও সানজিদা ছাড়া অন্য বোলাররাও ভালো পারফর্ম করেন।

বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি, মাত্র ১৩ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। তবে অধিনায়ক নিগার সুলতানা (৩৬) ও সোবহানা মোস্তারি (২২) ৩৫ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। শেষ পর্যন্ত স্বর্ণা আক্তার ২২ বলে অপরাজিত ৩৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন। তার এই ব্যাটিং নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কারও তার হাতে ওঠে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে অভিনব কায়দায় ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রেকর্ড গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নারী দলের ঐতিহাসিক জয়

আপডেট সময় : ১২:৫৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬