ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

সন্ত্রাস ও মাদক দমনে সরকার কঠোর: রেল প্রতিমন্ত্রী

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। যারা এসব কার্যকলাপে লিপ্ত বা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, সরকার তাদের কঠোর হাতে দমন করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে শনিবার তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে আমি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে ঘৃণা করি। যারা এসবের সঙ্গে জড়িত এবং যারা তাদের সহযোগিতা করে, তাদেরকেও আমি ঘৃণা করি। দেশের উন্নয়নের স্বার্থে, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিস্তার রোধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায়। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো—জনগণের পাশে থাকতে হবে, জনসেবা করতে হবে এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সরকারি বরাদ্দের অর্থ সংগ্রহের জন্য জনগণকে যেন সরকারি দপ্তরে গিয়ে ধরনা দিতে না হয়, সে কারণেই এই চেক বিতরণের জন্য আমরা আপনাদের মাঝে এসেছি।

এর আগে, প্রতিমন্ত্রী একই এলাকায় আব্দুল আজিজ ভূঁইয়া ও বেগম শায়েস্তা নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয়োজনে বিনামূল্যে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মানিকনগর থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ফতুল্লা নৌপথে অভিযান: ৯ বালুবাহী নৌযানকে ১.৭০ লাখ টাকা জরিমানা

সন্ত্রাস ও মাদক দমনে সরকার কঠোর: রেল প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬