ভোলার তজুমদ্দিন উপজেলার দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে নাশকতার অভিযোগে ঢাকা লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম শহীদুল্লাহ কিরণ এবং তজুমদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার।
শুক্রবার (১৯ জুন) গভীর রাতে ঢাকা লঞ্চঘাট থেকে ডিবি পুলিশের উত্তরা জোনাল টিম তাদের গ্রেপ্তার করে। উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র দাবি করেছে, তারা দুজন ঢাকা থেকে আওয়ামী লীগের একটি মিছিল শেষে ফিরছিলেন।
এ বিষয়ে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, তাদের গ্রেপ্তারের বিষয়ে থানায় কোনো অফিশিয়াল তথ্য আসেনি। তবে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মামলা রয়েছে এবং তারা সেই মামলায় জামিনে ছিলেন।
রিপোর্টারের নাম 






















