ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালকের মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাবিবুর রহমান (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের আলী আকবরের ছেলে। তিনি তার নিজ মোটরসাইকেল চালিয়ে আলমডাঙ্গা শহরে যাচ্ছিলেন। এসময় কুষ্টিয়ার অভিমুখে যাওয়া একটি ধান বোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহত হাবিবুরের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৩০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬