ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নেত্রকোণায় বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন কেন্দুয়া এবং একজন মদন উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের ৫৫ বছর বয়সী শামসুল হুদা বৃহস্পতিবার ভোরে মাছ ধরার উদ্দেশ্যে নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একইভাবে, কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি এলাকার খালপাড়ে বজ্রপাতের শিকার হন ২৫ বছর বয়সী আশরাফুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

এদিকে, মদন উপজেলার কাইটাল গ্রামে বাড়ির পাশে মাছ ধরার জন্য বসানো বাইর (ফাঁদ) তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হন ২৪ বছর বয়সী রাজিব। তিনি স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বজ্রপাতের সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে মারা যান বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের লাশ উদ্ধার করেন। কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নেত্রকোণায় বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬