ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

আরবি প্রভাষকের ওপর হামলাকারী বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

চরমোনাই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মামউদ হাসান ফিরোজের ওপর হামলাকারী বিএনপি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি অভিযোগ করেন, প্রভাষকের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক শব্দ ব্যবহার করে মানববন্ধন আয়োজন একটি সুপরিকল্পিত চক্রান্ত।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে সন্ত্রাসী ও চাঁদাবাজিতে নেমেছে। বিভিন্ন গণমাধ্যমের সংবাদে জানা যায়, গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক লাভলু চাপরাশি দীর্ঘ দিন ধরে মাওলানা মাসউদ হাসান ফিরোজের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে রক্তাক্ত করে। এ সময় তার স্ত্রী নাজনীন আক্তারও নির্মমভাবে নির্যাতনের শিকার হন। একজন নারীর ওপর এমন বর্বর হামলা মানবতা ও আইনের প্রতি চরম ধৃষ্টতা বলে মন্তব্য করেন তিনি।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২৩১ মাদক গডফাদারের নিয়ন্ত্রণে শতাধিক স্পট, উদ্বেগ বাড়ছে

আরবি প্রভাষকের ওপর হামলাকারী বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

আপডেট সময় : ০৩:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬