ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

খাগড়াছড়িতে চাকরি প্রলোভনে মারমা নারীকে গণধর্ষণের অভিযোগ, একজন আটক

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক বিধবা মারমা নারীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার ৩০ বছর বয়সী ওই ভুক্তভোগী নারীকে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রাম নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, ঐ দিন দিবাগত রাতে তাকে হাটহাজারীর একটি বাসায় নিয়ে ম্রাচাই মারমাসহ চারজন মিলে গণধর্ষণ করে।

ভুক্তভোগীর ছোট ভাই জানান, ম্রাচাই মারমা তাদের পাশের গ্রামের বাসিন্দা। তিনি তার বোনকে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে গিয়ে চাকরি না দিয়ে হাটহাজারীতে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। এ বিষয়ে তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।

কুকিছড়া গ্রামের পাড়াপ্রধান (কারবারী) চাইহ্লাপ্রু মারমা নিশ্চিত করেছেন, অভিযুক্ত ম্রাচাই মারমাকে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করার ব্যবস্থা করেছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাম্পি জানান, ভুক্তভোগীর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার শরীরে কোনো জখমের চিহ্ন নেই এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী জানিয়েছেন, কুকিছড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রামবাসী আটক করে থানায় নিয়ে আসার কথা জেনেছেন। মামলা দায়ের হলে আইনি ব্যবস্থা নিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদ ও মঙ্গলে দ্রুত অভিযানের জন্য নতুন রোভার পরীক্ষা করছে নাসা

খাগড়াছড়িতে চাকরি প্রলোভনে মারমা নারীকে গণধর্ষণের অভিযোগ, একজন আটক

আপডেট সময় : ০২:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬