দেশে ভবিষ্যৎ মহামারি এবং সংক্রামক রোগ প্রতিরোধের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এই প্রস্তুতির অংশ হিসেবে বাজেটেও বিশেষ বরাদ্দ যুক্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার ঢাকার জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শুধুমাত্র চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে এবং এই মুহূর্তে যা আছে তার সঙ্গে ৩ থেকে ৫ শতাংশ বৃদ্ধি করা প্রয়োজন।
ডা. মুহিত আরও বলেন, দেশের ৮০ ভাগ চিকিৎসক শহরে বসবাস করেন, অথচ দেশের ৮০ ভাগ মানুষ গ্রামে থাকে। এই বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী করার ওপর তিনি জোর দেন।
রিপোর্টারের নাম 

























