ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বাবা: নির্ভরতার প্রতীক, ভালোবাসার অবিচল ছায়া

বাবা, এই দুটি অক্ষরের ছোট্ট শব্দটির মধ্যেই লুকানো থাকে অসীম নির্ভরতা আর এক নিরাপদ আশ্রয়স্থলের বিশালতা। জীবনের প্রতিটি ধাপে তিনি সন্তানের পাশে থাকেন এক অবিচল ছায়ার মতো। শৈশব থেকে আমৃত্যু নিঃস্বার্থ ভালোবাসা আর মমতায় নীরবে আত্মত্যাগ করে বাবা হয়ে ওঠেন সন্তানের একমাত্র ভরসার স্থল।

বাবার হাত ধরে প্রথম হাঁটতে শেখার স্মৃতিটুকু হয়তো সময়ের সাথে ফিকে হয়ে যায়, কিন্তু সেই স্মৃতির গভীর ছাপ রয়ে যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে। জন্মলগ্ন থেকেই মা-বাবা শিশুর প্রথম আশ্রয়। যখন এক পা, দু’পা করে হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার ভয় ছিল, তখন বাবার শক্ত হাতটিই ছিল সবচেয়ে বড় সাহসের উৎস। বাবা শুধু হাঁটতে শেখাননি, শিখিয়েছেন প্রতিকূলতা জয় করে উঠে দাঁড়াতে, চেষ্টা করতে এবং কোনো কিছুতেই হার না মানতে। সেই ছোট্ট আঙুলের স্পর্শে ছিল সাহস, নিরাপত্তা, ভালোবাসা আর এক অদৃশ্য শক্তি, যা শিশুকে পৃথিবীকে চিনতে শেখায়।

স্কুলে ভর্তি হওয়ার ভয়, প্রথম পরীক্ষার উদ্বেগ, ব্যর্থতার কষ্ট কিংবা সাফল্যের আনন্দ—সবকিছুর পেছনেই বাবার নীরব উপস্থিতি থাকে। বাবা কেবল একজন অভিভাবক নন, তিনি সন্তানের জীবনের প্রথম শিক্ষক, প্রথম পথপ্রদর্শক এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়। তার নিঃশর্ত ভালোবাসা, দোয়া ও ত্যাগ সন্তানের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা অন্য কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব নয়।

‘বাবা’ শব্দটির গভীরে লুকিয়ে থাকে আকাশসমান বিশালতা। জীবনের অনেক কথা, অনেক গল্প বা অনুভূতি মুখ ফুটে বলা হয় না বাবাকে। সেই না বলা গল্পগুলো, না বলা কথাগুলো আর না বলা অনুভূতিগুলোর নীরব আশ্রয়স্থল হয়ে থাকেন বাবা। পরিবারের সব দায়িত্ব নীরবে নিজের কাঁধে তুলে নিয়ে যিনি প্রতিনিয়ত সংগ্রাম করে চলেন জীবনের প্রতিটি বাঁকে, যার কঠোর শাসনের আড়ালে লুকিয়ে থাকে হৃদয়নিংড়ানো ভালোবাসা, তাকে হয়তো কখনোই মুখ ফুটে বলা হয়নি—‘বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি।’ বাবা নিজের স্বপ্নগুলো হাসিমুখে বিসর্জন দেন প্রতিনিয়ত সবার অগোচরে। আমাদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে এক অদ্ভুত দূরত্বের দেয়াল তৈরি হয়, সেই দেয়াল ভেদ করে জমে থাকা অনেক কথাই অপ্রকাশিত থেকে যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে চাঁদাবাজির তাণ্ডব: মোহাম্মদপুরসহ একাধিক এলাকা আতঙ্কের জনপদ, সক্রিয় অর্ধশত চক্র

বাবা: নির্ভরতার প্রতীক, ভালোবাসার অবিচল ছায়া

আপডেট সময় : ০১:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬