জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ে একটি নতুন সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবি জানিয়েছেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই দাবি উত্থাপন করেন।
সারজিস আলম তার পোস্টে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই।’ তিনি মনে করেন, ভূ-রাজনৈতিক অবস্থান ও নিরাপত্তাজনিত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার জন্য একটি সেনানিবাস স্থাপন করা জরুরি। তার এই দাবিটি দ্রুতই নেট নাগরিকদের মধ্যে সাড়া ফেলেছে।
রিপোর্টারের নাম 






















