ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

রাশিয়ায় কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ মাদারগঞ্জের দুই যুবক, দুশ্চিন্তায় স্বজনেরা

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই তরুণ। কিন্তু সেই স্বপ্ন এখন বিষাদে রূপ নিয়েছে। গত ২৯ মে থেকে নিখোঁজ রয়েছেন মাফুল ওরফে মফিজ (২৩) ও আরিফ হোসাইন (২৭) নামের ওই দুই যুবক। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ এই খবরের আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করতে পারেনি।

নিখোঁজদের পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ মে উন্নত বেতনের রাজমিস্ত্রি ও ইলেকট্রিশিয়ান কাজের প্রলোভনে তাদের রাশিয়ায় পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের যুদ্ধক্ষেত্রে বাধ্য করা হয় বলে তারা বাড়িতে জানিয়েছিলেন। দালালেরা প্রতারণার মাধ্যমে তাদের রুশ সেনাবাহিনীর হাতে তুলে দেয় বলে অভিযোগ উঠেছে। শেষবার ফোনে কথা বলার সময় তারা বাঁচার আকুতি জানিয়েছিলেন। বর্তমানে তাদের কোনো হদিস না পেয়ে এবং মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ায় কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিখোঁজদের ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

রাশিয়ায় কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ মাদারগঞ্জের দুই যুবক, দুশ্চিন্তায় স্বজনেরা

আপডেট সময় : ০১:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬