ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিশ্বজুড়ে যখন উৎসবের আমেজ, তখন কে কোন দলের সমর্থক তা নিয়েও চলছে নানা আলোচনা। সম্প্রতি প্রধানমন্ত্রীও তার পছন্দের দল সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীকে তার পছন্দের দল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। একজন সিনিয়র সাংবাদিক জানতে চান, বিশ্বকাপ চলাকালীন তিনি কোন দলের সমর্থক?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটি দেশে দীর্ঘদিন ছিলাম। এবার আপনারা বুঝে নিন আমি কোন দলের সমর্থক।’

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর অনেকেই ধারণা করছেন, তিনি ইংল্যান্ডের সমর্থক। কারণ, তার রাজনৈতিক জীবনের একটি দীর্ঘ সময় তিনি যুক্তরাজ্যে কাটিয়েছেন। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মানারাত ইউনিভার্সিটির মেধাবী ছাত্র নিহত, পরিবারে শোকের ছায়া

বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬