ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চট্টগ্রামে যানজট নিরসনে বসছে এআই প্রযুক্তির স্মার্ট ক্যামেরা

চট্টগ্রাম মহানগরীতে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ২১৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। একইসাথে ৪৪৫ কোটি টাকা ব্যয়ে একটি নিরাপদ নগরী ও সৌর বিদ্যুৎ প্রকল্পও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

চসিক মেয়র জানান, এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম এবং নিরাপদ নগরী গড়ে তোলার লক্ষ্যে এই দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। নতুন প্রকল্পের আওতায় নগরের ৫৬টি ট্রাফিক জোন ও ব্যস্ততম মোড়ে অত্যাধুনিক ক্যামেরা স্থাপন করা হবে। এর মাধ্যমে ট্রাফিক আইন অমান্যকারী গাড়ি, লাল বাতি অমান্যকারী চালক এবং গাড়ির নম্বরপ্লেট শনাক্ত করা সম্ভব হবে।

চসিক সূত্রমতে, চট্টগ্রামকে একটি ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় নগরীর ৫৬টি অতি গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত ট্রাফিক জোনকে অত্যাধুনিক প্রযুক্তির আওতায় আনা হবে। এখানে স্বয়ংক্রিয় স্মার্ট সিগন্যাল এবং ট্রাফিক ফ্লো মনিটরিং ক্যামেরা থাকবে। বিশেষ করে, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করার জন্য এতে উন্নত ডিটেকশন সিস্টেমও যুক্ত করা হচ্ছে।

প্রকল্পের কারিগরি ও প্রশাসনিক দিক নিয়ে সম্প্রতি এক সভায় আলোচনা করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম ও আবু সাদাত তৈয়বসহ পরামর্শক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে দুই দফা সংঘর্ষে নিহত ২, পুরুষশূন্য ৪ গ্রাম

চট্টগ্রামে যানজট নিরসনে বসছে এআই প্রযুক্তির স্মার্ট ক্যামেরা

আপডেট সময় : ০৪:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬