ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশে হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৪২

গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৬ জন। সব মিলিয়ে নতুন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৪২ জনে। সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭ জনে, যার মধ্যে ৯৩ জন নিশ্চিত হামে এবং ৫৬৪ জন হামের উপসর্গে মারা গেছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৬ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ৮৭ হাজার ৯২৯ জন রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ১০ হাজার ৫২৩ জন। এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪০৫ জন এবং ৬৮ হাজার ৭৮২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় যে শিশুটির মৃত্যু হয়েছে, তার বাড়ি খুলনায়। একই সময়ে সন্দেহজনক আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে পাওয়া গেছে, যেখানে ৪০৭ জন আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৬৫ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৯৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫৭ জন নিশ্চিত হামে এবং ২৩৯ জন উপসর্গে মারা গেছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৮৯ জন (২ জন নিশ্চিত), সিলেটে ৭০ জন (৩ জন নিশ্চিত), চট্টগ্রামে ৫৭ জন (১০ জন নিশ্চিত), বরিশালে ৫৭ জন (১৯ জন নিশ্চিত), ময়মনসিংহে ৫৪ জন (২ জন নিশ্চিত), খুলনায় ২৬ জন (উপসর্গে) এবং রংপুর বিভাগে ৮ জন (উপসর্গে) মারা গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে দুই দফা সংঘর্ষে নিহত ২, পুরুষশূন্য ৪ গ্রাম

দেশে হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৪২

আপডেট সময় : ০৪:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬