ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

পেকুয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪

কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজন হলেন, নবগঠিত মাতামুহুরি উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের হাসান আলী (৬৫) এবং অন্যজন সিরাজগঞ্জ জেলার আফজাল সরকার (৪৫)। আহতদের মধ্যে রয়েছেন পেকুয়া উপজেলার সিরাজ (৪২) ও শাহেদ (২২) এবং নিহত হাসান আলীর পরিবারের সদস্য পাখি বেগম (৫৫) ও রামিম (১০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৬ জন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। তবে চমেক হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যান।

অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

পেকুয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪

আপডেট সময় : ০৫:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬