ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ওমানের দুকম বন্দরে জাহাজে এক ভারতীয় নাবিকের রহস্যজনক মৃত্যু

ওমানের দুকম বন্দরে নোঙর করা ‘সেলেস্টিয়াল’ নামক একটি জাহাজে কর্মরত এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানানো হয়েছে যে, জাহাজে অবস্থানকালে ওই নাবিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে তিনি মারা যান। মরদেহ দ্রুত ভারতে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দূতাবাস জানিয়েছে।

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে তিন লক্ষাধিক ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৮ হাজারেরও বেশি ভারতীয় নাবিক দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সম্প্রতি ওমান উপকূলে একটি ট্যাংকারে মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি মৃত্যুর খবর সামনে এলো।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ দিকে অনুষ্ঠিতব্য জি-সেভেন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছে ভারতের বিরোধী দলগুলো।

এছাড়াও, ট্যাংকারে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’-কে তলব করে বেসামরিক জাহাজে হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিরল কূটনৈতিক পদক্ষেপ হিসেবে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতকে দ্বিতীয়বারের মতো তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদও জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

ওমানের দুকম বন্দরে জাহাজে এক ভারতীয় নাবিকের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৫:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬