ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত হলো উদ্ধারকৃত অজগর

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। শনিবার রাতে রাঙামাটি সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের বাসভবন এলাকার হর্টিকালচার থেকে সাপটিকে উদ্ধার করা হয়। রবিবার দুপুরে সাত ফুট লম্বা এবং সাত কেজি ওজনের সাপটিকে ব্যাঙছড়ি বিটে জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়।

রাঙামাটি দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, বন বিভাগের একটি বিশেষ টহল দল সাপটি উদ্ধার করে। পরবর্তীতে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের তত্ত্বাবধানে এবং বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করা হয়। এসময় ফরেস্ট অফিসার শফিকুল ইসলাম, ব্যাঙ্গছড়ি বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলম মজুমদার এবং অন্যান্য বনকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র নস্যাৎ: এফবিআইয়ের হাতে গ্রেপ্তার ৫

কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত হলো উদ্ধারকৃত অজগর

আপডেট সময় : ০৪:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬