ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

গণমাধ্যম এখন ব্যবসাকেন্দ্রিক, স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে: মির্জা ফখরুল

দেশের গণমাধ্যমগুলো এখন ব্যবসাকেন্দ্রিক হয়ে পড়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য গভীর উদ্বেগের কারণ বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যমের সমস্যা ব্যাপক। সবচেয়ে বড় সমস্যা হলো, গণমাধ্যম এখন আর তার মূল চরিত্রে নেই; এটি এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে উঠেছে। চাটুকারিতা কী, তা এখন গণমাধ্যম দেখলেই বোঝা যায়। আমরা পূর্ববর্তী শাসনামলে দেখেছি কীভাবে চাটুকারিতা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যম এই অবস্থা থেকে বেরিয়ে এসে ভালোভাবে লড়াই করবে এবং তিনি তাদের পাশে থাকবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ সত্তার বিকাশ ঘটিয়েছেন এবং গণতন্ত্রকে একটি উত্তম শাসনব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

গণমাধ্যম এখন ব্যবসাকেন্দ্রিক, স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে: মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬