ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ডাচদের হারিয়ে শুভ সূচনা চায় বাংলাদেশ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই গত ১২ জুন ইংল্যান্ডের মাটিতে শুরু হয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এজবাস্টনে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে দুই দলের ম্যাচটি। জয় দিয়েই বিশ্বকাপে যাত্রা করতে চায় বাংলাদেশের মেয়েরা।

নিয়মিত আইসিসি টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ এবং এই বিশ্বকাপে তারা ফেভারিট হিসেবেই মাঠে নামছে। অন্যদিকে, এই প্রথমবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নেদারল্যান্ডস। অভিষেক বিশ্বকাপে চমক দেখানোর অপেক্ষায় ডাচরা। এ পর্যন্ত বাংলাদেশ ও নেদারল্যান্ডস মোট আটটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ছয়টিতে জিতেছে বাংলাদেশ, নেদারল্যান্ডসের জয় একটি এবং অপর ম্যাচটির ফল হয়নি।

নেদারল্যান্ডস ম্যাচের আগে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ নারী দল। কেননা, বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে (নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে) তারা হেরেছে। জয়ের ছন্দে না থাকলেও ডাচদের বিপক্ষে ভালো খেলার লক্ষ্য নিগার সুলতানা জ্যোতিদের। বিশ্বকাপ মঞ্চে নিজেদের সামর্থ্য দেখিয়ে দেওয়ার পণ তাদের। আর শুরুটা যদি ভালো হয়, তাহলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো তুলনামূলক সহজ হয়ে যাবে।

বাংলাদেশের মূল শক্তি স্পিন। স্পিনারদের কল্যাণেই সাম্প্রতিক সাফল্য পেয়েছে নারী দল। ব্যাটিংয়ে প্রত্যাশা অধিনায়ক জ্যোতিকে ঘিরে, যিনি স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তাছাড়া পেস অ্যাটাকে ধারাবাহিক মারুফা আক্তার, বিশ্বকাপ বাছাইয়ে তার বেশ কয়েকটি ম্যাচজয়ী স্পেল রয়েছে। অপরদিকে, উইকেটরক্ষক ও ব্যাটার বাবেতে ডি লিডের নেতৃত্বে খেলবে নেদারল্যান্ডস। বৈশ্বিক টুর্নামেন্টে ভালো কিছু করে দেখাতে মুখিয়ে আছে ডাচরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ডাচদের হারিয়ে শুভ সূচনা চায় বাংলাদেশ

আপডেট সময় : ১০:৪৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬