যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তির তীব্র বিরোধিতা করে ইরানে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের বাইরে এই চুক্তি-বিরোধী বিক্ষোভ দেখা যায়।
বার্তা সংস্থা ফার্সের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, কালো চাদর পরা নারীরা ভবনটির সামনে লাল ও কালো পতাকা নাড়তে নাড়তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রস্তাবিত এই শান্তি চুক্তিটি ইরানের কট্টরপন্থী নেতাদের তীব্র বিরোধিতার সম্মুখীন হচ্ছে। তাদের যুক্তি, এই চুক্তি ইরানের স্বার্থের অনুকূল নয় এবং এটি হরমুজ প্রণালিতে তেহরানের প্রভাব খর্ব করবে। কট্টরপন্থীরা আরও অভিযোগ করছেন যে, চুক্তি নিশ্চিত করার জন্য ইরানি আলোচকরা অতিরিক্ত ছাড় দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওগুলোতে দেখা যায়, তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন। এই বিক্ষোভগুলো ইঙ্গিত দিচ্ছে যে, সম্ভাব্য এই চুক্তি ইরানি সমাজের একটি বড় অংশের কাছে এখনো গ্রহণযোগ্যতা পায়নি।
রিপোর্টারের নাম 























