ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আশুরা উদযাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

পবিত্র আশুরা ও তাজিয়া বা শোক মিছিলের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার ডিএমপি হেড কোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএমপি কমিশনার বলেন, পবিত্র আশুরার সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলার অবনতি যেন না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরও জানান, মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ডিএমপি কমিশনার উল্লেখ করেন, হোসাইনী দালান ইমামবাড়া এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে পুরো এলাকা ডগ স্কোয়াড ও ম্যানুয়ালি সুইপিং করা হবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। আশুরার কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

আশুরা উদযাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬