ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ফি দিয়েও খেলা দেখা গেল না, গ্রামীণফোনের গ্রাহকদের অর্থ আত্মসাৎয়ের অভিযোগ

গ্রামীণফোনের ‘ফিফা ওয়ার্ল্ড কাপ পাস’ কিনেও বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রথম দুই দিনের খেলা দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। অভিযোগ উঠেছে, গ্রাহকদের কাছ থেকে টাকা নিলেও সেবা প্রদানে ব্যর্থ হয়েছে গ্রামীণফোন, এবং এই অর্থ তাদের পকেটেই রয়ে গেছে। গ্রামীণফোন কর্তৃপক্ষ অবশ্য আমার দেশ-কে এই সমস্যাকে ‘কারিগরি ত্রুটি’ বলে উল্লেখ করেছে।

গ্রাহকদের দেওয়া তথ্যমতে, ফিফা বিশ্বকাপ শুরুর দিন গত ১১ মে থেকে গ্রামীণফোন ‘ফিফা ওয়ার্ল্ড কাপ পাস’ নামে তিনটি প্যাকেজ চালু করে। এগুলোর মধ্যে ছিল ২৪ ঘণ্টার জন্য ২৮ টাকা, ৭ দিনের জন্য ১২৭ টাকা এবং ৪৫ দিনের জন্য ১৯৯ টাকার প্যাকেজ। এই পাসগুলোর মাধ্যমে গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে ফিফা বিশ্বকাপের খেলার স্ট্রিমিং দেখা যাবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তবে, স্বল্প আয়ের এবং স্বল্প মেয়াদের প্যাকেজ গ্রাহকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উত্তরার বাসিন্দা আব্দুর রহমান জানান, তিনি ১২৭ টাকার একটি প্যাকেজ কিনেছিলেন, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের এক মিনিট পরেই স্ট্রিমিং বন্ধ হয়ে যায়। এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী স্বীকার করেছেন যে, একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির কারণে কিছু গ্রাহক স্ট্রিমিংয়ের সময় বিঘ্নের সম্মুখীন হয়েছেন। তিনি এই সমস্যার দ্রুত সমাধানে তাদের টিমের কাজ করার কথা জানিয়েছেন এবং সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে জ্যাকেটের হাতায় বাংলাদেশকে তুলে ধরলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

ফি দিয়েও খেলা দেখা গেল না, গ্রামীণফোনের গ্রাহকদের অর্থ আত্মসাৎয়ের অভিযোগ

আপডেট সময় : ১১:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬