ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের আহ্বান: আগামী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্য

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিককে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও দূষণমুক্ত পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগ করে দিতে প্রত্যেকেরই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া উচিত।

শনিবার কক্সবাজারের ডুলাহাজারার মালুম ঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সরকার গঠনের পর প্রতি বছর অন্তত পাঁচ কোটি করে আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, ‘আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। আসুন, আমরা সকলে মিলে ভবিষ্যৎ প্রজন্মকে একটি দূষণমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেই।’

তিনি দেশের সকল জেলা প্রশাসকদের প্রতিও বিশেষ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ জেলাকে সবুজ ও অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ করেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের বাতাস অনেক বেশি মুক্ত, পরিষ্কার ও বিশুদ্ধ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের আহ্বান: আগামী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্য

আপডেট সময় : ০৮:৩৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬