ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আফতাবনগর সংলগ্ন দাশেরকান্ধি পয়ঃশোধনাগার কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা ওয়াসা। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি সরকারি এই উদ্যোগ বাস্তবায়নে সকলের আন্তরিক অংশগ্রহণের আহ্বান জানান এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ. কে. এ. এম ফজলুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএ্যান্ডএম) মির্জা গোলাম কিবরিয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) মো. আজিজুল হক। এছাড়াও, ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৮:২৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬