সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও শিক্ষা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম ফরিদ উদ্দিন চৌধুরী কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না, বরং সিলেটে আধুনিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত থেকে গণমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
রিপোর্টারের নাম 






















