ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

লন্ডনে অবৈধ ইসরায়েলি বসতির আবাসন মেলা: তদন্তের নির্দেশ মেয়র সাদিক খানের

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে অবৈধভাবে গড়ে তোলা ইসরায়েলি বসতির সম্পত্তি বিক্রির একটি মেলার আয়োজন নিয়ে লন্ডনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ‘দ্য গ্রেট ইসরায়েলি রিয়েল এস্টেট ইভেন্ট’ নামের এই আয়োজনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

লন্ডন অ্যাসেম্বলিতে দেওয়া বক্তব্যে সাদিক খান স্পষ্ট জানান যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ। এই ধরনের বিতর্কিত মেলা ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তিনি মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করেছেন।

এদিকে মানবাধিকার সংস্থা ও আইনি সংগঠনগুলো এই মেলা বন্ধের দাবি জানিয়েছে। তাদের মতে, অবৈধভাবে দখলকৃত জমিতে নির্মিত ঘরবাড়ি বিক্রির প্রচেষ্টা অপরাধমূলক কর্মকাণ্ডের আওতায় পড়ে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও ব্যবসায়ীদের এই ধরনের অবৈধ বসতিতে অর্থনৈতিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ বাছাই: বসনিয়ার সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল কানাডা

লন্ডনে অবৈধ ইসরায়েলি বসতির আবাসন মেলা: তদন্তের নির্দেশ মেয়র সাদিক খানের

আপডেট সময় : ০৯:২০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬