ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রীর বিতর্কিত মন্তব্য: ‘দেশের সব উন্নয়ন শহীদ জিয়াউর রহমানের অবদান’

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দাবি করেছেন যে, বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস, রেমিটেন্স এবং মুক্তিযোদ্ধা খাতসহ সকল ক্ষেত্রে যত উন্নয়ন হয়েছে, তার সবকিছুর পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। তিনি আরও বলেন, শিক্ষাকে শহীদ জিয়াই এগিয়ে নিয়েছেন এবং দেশের সকল উন্নয়নের সাথে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া জড়িত। এমনকি শহীদ জিয়াকে গার্মেন্টসের জনক বললেও ভুল হবে না বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১২ জুন) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েটেড বডিসমূহের সাথে মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন ফাউন্ডেশনকে নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে এটিকে জনগণের সম্পদ হিসেবে গণ্য করার পরামর্শ দেন। তিনি আরও উল্লেখ করেন যে, মরহুম বেগম খালেদা জিয়া কখনো তার দলের লোককে কোনো সমিতিতে নেওয়ার জন্য বলেননি। মন্ত্রী বর্তমান প্রজন্মকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেন এবং মিডিয়াকে বাস্তব সত্য সমাজ ও জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আখতার হকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ। পিএসসির সদস্য অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিন তার বক্তব্যে বলেন, মত ভিন্নতা পরিহার করে সকলকে এক হয়ে জেলার সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে লগি-বৈঠা মিছিল, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩ জন আটক

সমাজকল্যাণ মন্ত্রীর বিতর্কিত মন্তব্য: ‘দেশের সব উন্নয়ন শহীদ জিয়াউর রহমানের অবদান’

আপডেট সময় : ০৬:৪৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬