মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রাথমিক শেয়ার বিক্রির (আইপিও) মাধ্যমে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহের পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে রয়েছেন শীর্ষ ধনী ইলন মাস্ক। সম্প্রতি প্রতিষ্ঠানটি আইপিও থেকে ৭৫ বিলিয়ন বা ৭ হাজার ৫০০ কোটি ডলার সংগ্রহ করেছে, যা ইতিহাসের অন্যতম বৃহৎ আইপিও হিসেবে বিবেচিত হচ্ছে।
স্পেসএক্স প্রতিটি শেয়ার ১৩৫ ডলার দরে ৫৫ কোটি ৫৬ লাখ ক্লাস-এ শেয়ার বিক্রি করে এই বিশাল অঙ্কের অর্থ সংগ্রহ করেছে। এই মূল্য নির্ধারণের ফলে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলার, যা তাকে এই মাইলফলকের দিকে নিয়ে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, ‘এসপিসিএক্স’ প্রতীকে নাসডাকে লেনদেন শুরু হলে স্পেসএক্স বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানিগুলোর একটিতে পরিণত হবে। আইপিও-সংক্রান্ত নথি অনুযায়ী, তালিকাভুক্তির পর মাস্কের কাছে প্রায় ৮৪ কোটি ৯৫ লাখ ক্লাস-এ শেয়ার এবং ৫৫৭ কোটি ক্লাস-বি শেয়ার থাকবে। এর মাধ্যমে তিনি কোম্পানির মোট ভোটিং ক্ষমতার ৮৪ দশমিক ৪ শতাংশ নিয়ন্ত্রণ করবেন। আইপিও মূল্যে, কাগজে-কলমে মাস্কের ঘোষিত স্পেসএক্স হোল্ডিংয়ের মূল্য প্রায় ৮৬৬ দশমিক ৫ বিলিয়ন ডলার।
রিপোর্টারের নাম 

























