ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়ন: ভারতে প্রতিক্রিয়া

বাংলাদেশ সেনাবাহিনী ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন’ নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। এই নতুন ব্যাটালিয়নের অধীনে চারটি কোম্পানি গঠন করা হয়েছে, যেগুলোর নামকরণ করা হয়েছে ইসলামের চার খলিফা হজরত আবু বকর (রা), হজরত উমর (রা), হজরত উসমান (রা) এবং হজরত আলী (রা)-এর নামে।

এই ব্যাটালিয়নে আরও দুটি কোম্পানির প্রস্তাব করা হয়েছে, যেগুলো হবে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নারী কোম্পানি। এগুলোর নাম হজরত মুহাম্মদ (স)-এর কন্যা হজরত ফাতিমা (রা) এবং স্ত্রী হজরত আয়েশা (রা)-এর নামে করার প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এটি এখনো অনুমোদিত হয়নি। বাংলাদেশের এই সিদ্ধান্তের ফলে ভারতে সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘আজতক বাংলা’ বাংলাদেশ সেনাবাহিনীর এই সিদ্ধান্তকে ‘সংবেদনশীল’ এবং ‘নেতিবাচক’ হিসেবে উপস্থাপন করছে। তারা এটিকে একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে না দেখে একটি বড় ধরনের আদর্শিক পরিবর্তন হিসেবে প্রচার করার চেষ্টা করছে।

ভারতীয় মিডিয়া এই বিষয়টিকে এভাবে দেখছে যে, যেখানে পূর্বে সেনাবাহিনীর ইউনিটগুলোর নাম ছিল ‘বীরশ্রেষ্ঠদের’ (যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন) নামে, সেখানে এখন ইসলামের ‘চার খলিফার’ নামে নামকরণ করা হচ্ছে। তাদের আলোচনায় এটি ইঙ্গিত করা হচ্ছে যে, বাংলাদেশ হয়তো তার মূল মুক্তিযুদ্ধের চেতনা বা ধর্মনিরপেক্ষ অবস্থান থেকে সরে আসছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘নবভারত টাইমস’ শিরোনাম করেছে, ‘Bangladesh Army: Is General Zaman forming an Islamic army for Bangladesh? A company named after the Prophet’s first four caliphs.’। অন্যদিকে ‘নর্থইস্ট নিউজ’ নামে একটি ওয়েবসাইটে শিরোনাম করা হয়েছে, ‘Bangladesh Army’s new battalion has Umar, Abu Bakr, Ali and Usman companies.’। প্রতিবেদনে মন্তব্য হিসেবে আরও লেখা হয়েছে, “Naming the four companies after close companions and fathers- and sons-in-law is a sign of growing Islamisation within the rank and file of the Bangladesh Army.”

উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীতে কয়েকটি কোর, ব্রিগেড, ব্যাটালিয়ন রয়েছে, যেগুলোর নাম সরাসরি হিন্দু দেব-দেবীর সঙ্গে যুক্ত প্রতীক থেকে নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ম্যাচটি ছিল পাগলাটে’: জয় শেষে অবসর নিয়ে যা বললেন রোনালদো

চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়ন: ভারতে প্রতিক্রিয়া

আপডেট সময় : ১২:১৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬