ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

নতুন নেতৃত্বে সম্মিলিত ইসলামী ব্যাংক হবে আরও গতিশীল: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের ফলে ব্যাংকটি আরও গতিশীল হবে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের ‘অবৈধ হস্তক্ষেপের’ অভিযোগ অস্বীকার করে গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত পাঁচ সদস্যের বোর্ডের একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ই মার্চ তাকে পরিবর্তন করা হয়। এর বাইরে আমরা কোনো বদলি বা পদোন্নতির বিষয়ে কোনো হস্তক্ষেপ করিনি।

এর আগে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য বরাদ্দ বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এবারের বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে এবং এটি সব শ্রেণি-পেশার মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে। সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় যোগ দিতে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী

নতুন নেতৃত্বে সম্মিলিত ইসলামী ব্যাংক হবে আরও গতিশীল: গভর্নর

আপডেট সময় : ০৬:৪৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬