ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

প্রস্তাবিত বাজেট দিয়ে মৌলিক অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়: বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম

সংসদের বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে কিছু ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগ থাকলেও দেশের প্রয়োজনীয় মৌলিক অর্থনৈতিক সংস্কার এই বাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয়।

শুক্রবার (১২ জুন) চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

নাহিদ ইসলাম বলেন, এই বাজেট দিয়ে অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো মৌলিক সংস্কার সম্ভব হবে না। তিনি স্বীকার করেন যে সরকার কিছু সৃজনশীল কাজ দেখালেও, কিছু পণ্যের কর কমানো এবং সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি সত্ত্বেও তা বাস্তবায়ন সম্ভব নয়। তিনি সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুতের নজিরবিহীন মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করেন।

তিনি আরও জানান, আগামী শনিবার (১৩ জুন) চট্টগ্রামের লালদীঘিতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানানো হবে। তিনি বলেন, এই বিষয়গুলো বাস্তবায়নের দাবিতে তারা বিভাগীয় পর্যায়ে কর্মসূচি পালন করছেন এবং সংসদ ও সংসদের বাইরেও সোচ্চার আছেন।

পরে নাসীরুদ্দীন পাটোয়ারী সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এবং সরকার তাকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরও বলেন, সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যার ফলশ্রুতিতে ভারতে ৩০ লাখ মুসলিমকে ‘অবৈধ বাংলাদেশি’ আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং তারা সীমান্ত এলাকায় মানবেতর জীবনযাপন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় গাছ কাটা নিয়ে সংঘর্ষ: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রস্তাবিত বাজেট দিয়ে মৌলিক অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়: বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৬:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬