চীনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শানডং ইউনিভার্সিটি অব টেকনোলজির বাংলাদেশি শিক্ষার্থী তৌফিক আহমাদ স্পর্শের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
শুক্রবার বাদ জুমা রাজধানীর কচুক্ষেত-ভাষানটেক এলাকায় অবস্থিত নিহত তৌফিকের বাসভবনে গিয়ে তিনি এই সমবেদনা জানান। এ সময় তিনি নিহতের মা-বাবা, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান মরহুম তৌফিক আহমাদ স্পর্শের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পাশাপাশি, এই দুর্ঘটনায় আহত অপর বাংলাদেশি শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, গত ৩১ মে রাত প্রায় ৯টার দিকে চীনে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তৌফিক আহমাদ স্পর্শ নিহত হন এবং একই দুর্ঘটনায় অপর একজন বাংলাদেশি শিক্ষার্থী আহত হন।
রিপোর্টারের নাম 

























