ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াচ্ছে সরকার: ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড

আগামী অর্থবছরে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে সামাজিক ভাতা কর্মসূচির পরিধি বৃদ্ধি এবং দুরারোগ্য রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (১২ জুন) নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল এই ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকার মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রমে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। তিনি দৃঢ়ভাবে জানান, দেশের কোনো শ্রেণি-পেশার মানুষকে অবহেলিত রাখা হবে না।

শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, মেয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মকে মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মধ্যে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের কর্মসহায়ক উপকরণ ও শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

আইনের শাসন প্রতিষ্ঠা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিচারপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে। গ্রামীণ পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতকে আরও কার্যকর করা হচ্ছে। এর পাশাপাশি জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্প্রসারণ করা হয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলা জিমনেশিয়ামে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি উপজেলা চত্বরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন বিতরণ এবং উপজেলা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াচ্ছে সরকার: ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড

আপডেট সময় : ০৬:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬