বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এই ঐতিহাসিক অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। গত ২ জুন ২০২৬ মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ড. খলিলুর রহমান ১৯০টি ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করেন। তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটের ব্যবধানে পরাজিত করে এক বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ অর্জন করেন।
আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। মন্ত্রিসভা মনে করে, এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর আস্থা, গ্রহণযোগ্যতা এবং কূটনৈতিক সম্পর্কের দৃঢ়তার প্রতিফলন। এটি বৈশ্বিক পরিসরে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। এই সাফল্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সর্বাত্মক প্রচেষ্টা ও কূটনৈতিক তৎপরতার ফল বলে মন্ত্রিসভা উল্লেখ করেছে।
রিপোর্টারের নাম 






















