আগামীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। এই শর্ত পূরণ করতে না পারলে নির্বাচন করার সুযোগ আর মিলবে না। আয়কর আইন ২০২৩-এর সংশোধনীতে এমন একটি প্রস্তাব যুক্ত করা হয়েছে।
আয়কর আইন ২০২৩-এর ২৬৪ ধারায় বেশ কিছু সেবা, পণ্য ক্রয় বা সুবিধা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এই ধারায় এবার ইউপি চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। সংসদে এই সংশোধনী গৃহীত হলে আগামী বছর থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে।
বর্তমানে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
রিপোর্টারের নাম 



















