দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বস্তিতে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। সন্দেহভাজনদের খোঁজে পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ক্লিভল্যান্ডের একটি পেট্রোল স্টেশনের কাছে একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়ি থেকে প্রায় ১০ জন সন্দেহভাজন ব্যক্তি নেমে আসে। অভিযুক্তরা বস্তিটির দুটি প্রবেশপথ দিয়েই প্রবেশ করে এবং এলাকাটির বিভিন্ন স্থানে নির্বিচারে বাসিন্দাদের ওপর গুলি বর্ষণ করে। হামলা চালানোর পর তারা একই গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিশ্বে হত্যাকাণ্ডের ঘটনার দিক থেকে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা, যেখানে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন নিহত হন। দেশটিতে বস্তিগুলোতে গোলাগুলির ঘটনা খুবই সাধারণ। স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ১১টা ১০ মিনিটে গোলাগুলির অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে আটজন পুরুষ ও তিনজন নারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়, যা মোট নিহতের সংখ্যা ১২-তে পৌঁছেছে।
রিপোর্টারের নাম 



















