ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

নকশা না মানায় পল্লবীতে ১০ ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভাঙা হলো ক্যান্টিলিভার

রাজধানীর পল্লবী এলাকার বাইগারটেক মনোয়ারা হাউজিংয়ে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নির্মাণাধীন ১১টি ভবনের মধ্যে ১০টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নকশা অনুমোদনের নিয়ম না মানায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজউক জানিয়েছে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথি ও অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদের নেতৃত্বে সাবজোন ৩/১-এর আওতাধীন বাউনিয়া মৌজায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে বদরুল মনির গং, আবুল বাশার গং, নাছির উদ্দিন গং এবং জুলহাস গং-সহ মোট ১০টি ভবনে অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণ না করার প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে জুলহাস গং-এর একটি ৯ তলা ভবনের ক্যান্টিলিভারের আংশিক অংশ ভেঙে অপসারণ করা হয়। এছাড়াও, সবকটি ভবনের ডিপিডিসি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসি প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

রাজউকের এই অভিযান অবৈধ নির্মাণ ঠেকাতে কর্তৃপক্ষের কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

নকশা না মানায় পল্লবীতে ১০ ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভাঙা হলো ক্যান্টিলিভার

আপডেট সময় : ১২:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬