ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মৌসুমি বায়ু সক্রিয় হলেও অস্বস্তিকর ভ্যাপসা গরমের পূর্বাভাস

দক্ষিণ-পশ্চিমা মৌসুমি বায়ুর সক্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেলেও দেশের বিভিন্ন অঞ্চলে অস্বস্তিকর ভ্যাপসা গরমের দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত শনিবার টেকনাফ উপকূল হয়ে চট্টগ্রাম অঞ্চলে প্রবেশ করা মৌসুমি বায়ু এখন দেশের অর্ধেকেরও বেশি এলাকায় বিস্তার লাভ করেছে। তবে পশ্চিমা বায়ুর সক্রিয়তার কারণে মৌসুমি বায়ু তার স্বাভাবিক রূপে পর্যাপ্ত বৃষ্টি ঝরাতে পারছে না।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগজুড়ে বিস্তার লাভ করেছে এবং আগামী দু-এক দিনের মধ্যে দেশের বাকি অংশেও এটি সক্রিয় হবে। এর ফলে বর্ষার বৃষ্টি শুরু হলেও, এল নিনোর প্রভাবে এবার স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় তাপমাত্রার চেয়েও বেশি ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের প্রতিটি বিভাগেই কমবেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগের খেপুপাড়ায় সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতেও সামান্য বৃষ্টি হয়েছে এবং আজ আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির প্রভাবে আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা কমে ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

সাধারণত দেশের একাধিক জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে মৃদু তাপপ্রবাহ ঘোষণা করা হয়। মঙ্গলবার বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ প্রশমিত হলেও, আগের দিন সোমবার দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গিয়েছিল। মঙ্গলবার সারা দেশেই তাপমাত্রা কমেছে; এদিন যশোরে সর্বোচ্চ ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে সর্বোচ্চ ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

মৌসুমি বায়ু সক্রিয় হলেও অস্বস্তিকর ভ্যাপসা গরমের পূর্বাভাস

আপডেট সময় : ১২:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬