যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে ইরান বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছে বলে দাবি করেছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই তথ্য জানায়।
আইআরজিসি-র বিবৃতি অনুযায়ী, তারা বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের ওপর ড্রোন হামলা এবং জর্ডানের আজরাকের একটি ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার ভোরে বাহরাইনে সাইরেন বেজে ওঠার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় তাদের এই আহ্বান জানায়।
যদিও এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আইআরজিসির দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, বুধবার ভোরে কুয়েতেও সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।
রিপোর্টারের নাম 




















