ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ঢাকায় আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসবের পর্দা উঠছে আজ

ঢাকায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। এই আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসবে ভারত, মালদ্বীপ, নেপাল, ইয়েমেন, আফগানিস্তান এবং স্বাগতিক বাংলাদেশসহ মোট ছয়টি দেশ অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ বিভাগে দুটি গ্রুপে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। অন্যদিকে, ‘বি’ গ্রুপে খেলবে মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো নিয়ে আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ম্যাচ এবং ১৪ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল। অনূর্ধ্ব-১৮ বিভাগের খেলাগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেখানে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। অংশগ্রহণকারী দেশগুলো এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ বেলা ১১টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের জোরালো প্রস্তাব

ঢাকায় আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসবের পর্দা উঠছে আজ

আপডেট সময় : ০৯:১৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬